যিহিষ্কেল 45

“ ‘তোমরা যখন সম্পত্তি হিসেবে দেশের জমি ভাগ করে দেবে তখন 25,000 মাপকাঠি লম্বা ও 20,000 মাপকাঠি চওড়া একখণ্ড জমি সদাপ্রভুকে উপহার দেবে, সেই পুরো এলাকাটাই হবে পবিত্র।

Ezekiel 45:1 (UKJV) Moreover, when all of you shall divide by lot the land for inheritance, all of you shall offer an oblation unto the LORD, an holy portion of the land: the length shall be the length of five and twenty thousand reeds, and the breadth shall be ten thousand. This shall be holy in all the borders thereof round about.

1“ ‘তোমরা যখন সম্পত্তি হিসেবে দেশের জমি ভাগ করে দেবে তখন 25,000 মাপকাঠি লম্বা ও 20,000 মাপকাঠি চওড়া একখণ্ড জমি সদাপ্রভুকে উপহার দেবে, সেই পুরো এলাকাটাই হবে পবিত্র।

2এর মধ্যে, 500 মাপকাঠি লম্বা ও 500 মাপকাঠি চওড়া একটি অংশ উপাসনার স্থানের জন্য থাকবে, তার চারপাশে 50 মাপকাঠি খোলা জায়গা থাকবে।

3সেই পুরো পবিত্র এলাকার মধ্য থেকে 25,000 মাপকাঠি লম্বা ও 10,000 মাপকাঠি চওড়া একটি অংশ মেপে রাখবে। এর মধ্যেই হবে উপাসনার স্থান, অর্থাৎ মহাপবিত্র স্থান।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.