12দেশের পবিত্র অংশ থেকে এটি হবে তাদের জন্য এক বিশেষ উপহার, এক মহাপবিত্র অংশ, যা লেবীয়দের সীমানার পাশে।
13“যাজকদের সীমানার পাশে, লেবীয়েরা 25,000 হাত লম্বা ও 10,000 হাত চওড়া একটি জায়গা পাবে। সম্পূর্ণ অংশ লম্বায় 25,000 হাত ও চওড়ায় 10,000 হাত।
14তারা তার কিছু যেন বিক্রি অথবা বদল না করে। সেটি সবচেয়ে ভালো জমি এবং তা অন্যদের হাতে দিয়ে দেওয়া চলবে না, কারণ সেটি সদাপ্রভুর উদ্দেশে পবিত্র।
15“বাকি অংশ, 5,000 হাত চওড়া ও 25,000 হাত লম্বা, নগরের সাধারণ কাজের জন্য ব্যবহার করা হবে, বাসস্থান ও পশু চরানোর জন্য। নগরটি তার মাঝখানে থাকবে
16আর তার মাপ এই হবে উত্তর দিকে 4,500 হাত, দক্ষিণ দিকে 4,500 হাত, পূর্বদিকে 4,500 হাত এবং পশ্চিমদিকে 4,500 হাত।