ইষ্রা 5

“সেইমতো শেশ্‌বসর এলেন জেরুশালেমে ঈশ্বরের গৃহের ভিত্তি স্থাপন করলেন। সেদিন থেকে আজ পর্যন্ত এর পুনর্নির্মাণের কাজ চলছে এবং এখনও তা শেষ করা যায়নি।”

Ezra 5:16 (UKJV) Then came the same Sheshbazzar, and laid the foundation of the house of God which is in Jerusalem: and since that time even until now has it been in building, and yet it is not finished.

14সেই সঙ্গে ঈশ্বরের গৃহের যে সমস্ত সোনা ও রুপোর দ্রব্যসামগ্রী রাজা নেবুখাদনেজার জেরুশালেমের মন্দির থেকে নিয়ে গিয়ে ব্যাবিলনের মন্দিরে রেখেছিলেন, সেগুলিও তিনি ফেরৎ পাঠিয়েছেন। সম্রাট কোরস শেশ্‌বসর নামের একজন ব্যক্তিকেও পাঠালেন যাকে তিনি প্রদেশপাল পদে নিযুক্ত করলেন।

15সম্রাট তাঁকে বললেন, ‘এই দ্রব্যসামগ্রীগুলি নিয়ে যাও এবং জেরুশালেমের মন্দিরে এগুলি রাখো। ঈশ্বরের গৃহটিকেও তাঁর পূর্বেকার স্থানে পুনর্নির্মাণ করো।’

16“সেইমতো শেশ্‌বসর এলেন জেরুশালেমে ঈশ্বরের গৃহের ভিত্তি স্থাপন করলেন। সেদিন থেকে আজ পর্যন্ত এর পুনর্নির্মাণের কাজ চলছে এবং এখনও তা শেষ করা যায়নি।”

17আমরা সেইজন্য মহারাজকে অনুরোধ করি যেন তিনি ব্যাবিলনে রাজকীয় নথিপত্র অনুসন্ধান করে দেখেন যে সম্রাট কোরস জেরুশালেমে ঈশ্বরের গৃহ নির্মাণের জন্য সত্যি কোনও রাজাজ্ঞা দান করেছিলেন কি না। তারপর মহারাজ এ বিষয়ে তাঁর সিদ্ধান্ত আমাদের জানিয়ে দিন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.