ইষ্রা 8

সেইজন্য আমি ইলীয়েষর, অরীয়েল, শময়িয়, ইলনাথন, যারিব, ইল্‌নাথন, নাথন, সখরিয় ও মশুল্লম প্রভৃতি নেতৃবৃন্দকে ডাকলাম এবং সেই সঙ্গে যোয়ারীব ও ইল্‌নাথন নামে দুজন প্রাজ্ঞ ব্যক্তিকেও ডেকে পাঠালাম।

Ezra 8:16 (UKJV) Then sent I for Eliezer, for Ariel, for Shemaiah, and for Elnathan, and for Jarib, and for Elnathan, and for Nathan, and for Zechariah, and for Meshullam, chief men; also for Joiarib, and for Elnathan, men of understanding.

14বিগ্‌বয়ের বংশজাত উথয় ও সব্বূদ এবং তাদের সঙ্গী, 70 জন পুরুষ।

15আমি অহবা-মুখী নদীর কাছে তাদের সকলকে একত্রিত করলাম; সেখানে আমরা তিন দিন শিবির স্থাপন করে থাকলাম। যখন আমি সেই লোকেদের এবং যাজকদের মধ্যে অনুসন্ধান করলাম, সেখানে আমি কোনো লেবীয়কে খুঁজে পেলাম না।

16সেইজন্য আমি ইলীয়েষর, অরীয়েল, শময়িয়, ইলনাথন, যারিব, ইল্‌নাথন, নাথন, সখরিয় ও মশুল্লম প্রভৃতি নেতৃবৃন্দকে ডাকলাম এবং সেই সঙ্গে যোয়ারীব ও ইল্‌নাথন নামে দুজন প্রাজ্ঞ ব্যক্তিকেও ডেকে পাঠালাম।

17আমি কাসিফিয়া অঞ্চলের কর্মকর্তা ইদ্দোর কাছে তাদের পাঠালাম। আমি তাদের বললাম ইদ্দো এবং কাসিফিয়ার মন্দিরের পরিচারকবৃন্দ ও তার সকল আত্মীয়স্বজনদের কী বলতে হবে, যেন তারা ঈশ্বরের গৃহের পরিচর্যার জন্য ব্যক্তিদের আমাদের কাছে আনতে পারে।

18যেহেতু ঈশ্বরের কৃপাময় হস্ত আমাদের উপর বিরাজ করছিল, সেইজন্য তারা আমাদের কাছে ইস্রায়েলের বংশজাত, লেবির ছেলে মহলির বংশোদ্ভূত একজন সুদক্ষ ব্যক্তি শেরেবিয়কে এবং তার সন্তানদের, ভাইদের ও তাদের সঙ্গী আরও আঠারোজনকে আনল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.