ইষ্রা 9

যা তুমি তোমার সেবক-ভাববাদীদের মাধ্যমে আমাদের দিয়েছিলে এবং বলেছিলে ‘যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ সেই দেশ সেখানকারই অধিবাসীদের দুর্নীতি দ্বারা দূষিত হয়েছে। তাদের ঘৃণ্য ক্রিয়াকলাপের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাদের অপবিত্রতায় ভরিয়ে তুলেছে।

Ezra 9:11 (UKJV) Which you have commanded by your servants the prophets, saying, The land, unto which all of you go to possess it, is an unclean land with the filthiness of the people of the lands, with their abominations, which have filled it from one end to another with their uncleanness.

9যদিও আমরা ক্রীতদাস, তবুও আমাদের ঈশ্বর বন্দিদশা থেকে আমাদের ত্যাগ করে যাননি। তিনি পারস্য সম্রাটদের মাধ্যমে আমাদের প্রতি দয়া প্রদর্শন করেছেন। তিনি আমাদের আরাধ্য ঈশ্বরের মন্দির পুনর্নির্মাণ ও তার ধ্বংসাবশেষ সংস্কার করার জন্য আমাদের নতুন জীবন দান করেছেন। যিহূদায় ও জেরুশালেমে আমাদের নিরাপত্তার জন্য একটি প্রাচীর দান করেছেন।

10“কিন্তু এখন, হে আমাদের ঈশ্বর, এরপর আমরা আর কি বলব? কারণ আমরা অনুশাসন লঙ্ঘন করেছি

11যা তুমি তোমার সেবক-ভাববাদীদের মাধ্যমে আমাদের দিয়েছিলে এবং বলেছিলে ‘যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ সেই দেশ সেখানকারই অধিবাসীদের দুর্নীতি দ্বারা দূষিত হয়েছে। তাদের ঘৃণ্য ক্রিয়াকলাপের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাদের অপবিত্রতায় ভরিয়ে তুলেছে।

12সেইজন্য তাদের ছেলেদের সঙ্গে তোমাদের কন্যাদের বা তাদের কন্যাদের সঙ্গে তোমাদের ছেলেদের বিয়ে সম্পাদন করো না। কোনও সময়েই তাদের সঙ্গে বন্ধুত্বের চুক্তিতে আবদ্ধ হোয়ো না। তোমরা তাদের চেয়েও শক্তিশালী হও যেন ভূমির উত্তম দ্রব্যসামগ্রী ভক্ষণ করতে পারো এবং তোমাদের সন্তানদের তা শাশ্বত অধিকাররূপে রেখে যেতে পারো।’

13“কিন্তু আমাদের প্রতি যা ঘটেছে তা হল আমাদের অপকর্ম ও জঘন্য অপরাধের ফল কিন্তু হে আমাদের ঈশ্বর, আমাদের পাপের তুলনায় খুবই কম শাস্তি দিয়েছ এবং এই অবশিষ্টাংশের মধ্যে তুমিই আমাদের রেখেছ।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.