20এরাই হলেন হোরীয় সেয়ীরের সেইসব ছেলে, যারা সেই অঞ্চলে বসবাস করতেন: লোটন, শোবল, শিবিয়োন, অনা,
21দিশোন, এৎসর ও দীশন। ইদোমে সেয়ীরের এই ছেলেরা ছিলেন হোরীয় বিভাগীয় প্রধান।
22লোটনের ছেলেরা: হোরি ও হোমম। তিম্না ছিলেন লোটনের বোন।
23শোবলের ছেলেরা: অলবন, মানহৎ, এবল, শফী ও ওনম।
24সিবিয়োনের ছেলেরা: অয়া ও অনা। (এই অনাই মরুভূমিতে তাঁর বাবা সিবিয়োনের গাধাগুলি চরানোর সময় উষ্ণ জলের উৎসগুলি খুঁজে পেয়েছিলেন)