4তিনি উত্তরাধিকার বলে স্বর্গদূতদের তুলনায় যে উচ্চতর পদের অধিকারী হয়েছেন, সেই অনুযায়ী তাদের থেকেও মহান হয়ে উঠেছেন।
5কারণ স্বর্গদূতদের মধ্যে কাকে ঈশ্বর কখন বলেছেন, “তুমি আমার পুত্র, আজ আমি তোমার পিতা হয়েছি?” অথবা আবার, “আমি তার পিতা হব, আর সে হবে আমার পুত্র?”
6আবারও, ঈশ্বর যখন তাঁর প্রথমজাতকে এই পৃথিবীতে নিয়ে আসেন, তিনি বললেন, “ঈশ্বরের সব দূত তাঁর উপাসনা করুক।”
7আর স্বর্গদূতদের সম্পর্কে তিনি বলেন, “তিনি তাঁর দূতদের করেন বায়ুসদৃশ, তাঁর সেবকদের করেন আগুনের শিখার মতো।”
8কিন্তু পুত্র সম্পর্কে তিনি বলেন, “হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকালস্থায়ী; ধার্মিকতার রাজদণ্ড হবে তোমার রাজ্যের রাজদণ্ড।