7ব্যবসায়ী ছলনাপূর্ণ দাঁড়িপাল্লা ব্যবহার করে, সে প্রতারণা করতে ভালোবাসে।
8ইফ্রয়িম গর্ব করে, “আমি অত্যন্ত ধনী; আমি বিস্তর ধনসম্পদের অধিকারী হয়েছি। আমার এইসব ধনসম্পদের ঐশ্বর্যের মধ্যে তারা কোনো অধর্ম বা পাপ খুঁজে পাবে না।”
9“আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর, যে তোমাকে মিশর থেকে মুক্ত করে এনেছে; আমি তোমাকে আবার তাঁবুতে বসবাস করাব, যেমন তুমি তোমার নির্ধারিত উৎসবের দিনগুলিতে করতে।
10আমি ভাববাদীদের সঙ্গে কথা বলেছি, তাদের বহু দর্শন দিয়েছি ও তাদের মাধ্যমে বহু রূপক কাহিনি বর্ণনা করেছি।”
11গিলিয়দ কি দুর্জন? এর বাসিন্দারা অপদার্থ! তারা কি গিল্গলে ষাঁড় বলিদান করে? তাদের বেদিগুলি হবে মাঠের আল বরাবর স্থাপিত পাথর খণ্ডের মতো।