হোশেয় 12

গিলিয়দ কি দুর্জন? এর বাসিন্দারা অপদার্থ! তারা কি গিল্‌গলে ষাঁড় বলিদান করে? তাদের বেদিগুলি হবে মাঠের আল বরাবর স্থাপিত পাথর খণ্ডের মতো।

Hosea 12:11 (UKJV) Is there iniquity in Gilead? surely they are vanity: they sacrifice bullocks in Gilgal; yea, their altars are as heaps in the furrows of the fields.

9“আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর, যে তোমাকে মিশর থেকে মুক্ত করে এনেছে; আমি তোমাকে আবার তাঁবুতে বসবাস করাব, যেমন তুমি তোমার নির্ধারিত উৎসবের দিনগুলিতে করতে।

10আমি ভাববাদীদের সঙ্গে কথা বলেছি, তাদের বহু দর্শন দিয়েছি ও তাদের মাধ্যমে বহু রূপক কাহিনি বর্ণনা করেছি।”

11গিলিয়দ কি দুর্জন? এর বাসিন্দারা অপদার্থ! তারা কি গিল্‌গলে ষাঁড় বলিদান করে? তাদের বেদিগুলি হবে মাঠের আল বরাবর স্থাপিত পাথর খণ্ডের মতো।

12যাকোব অরাম দেশে পলায়ন করেছিল; ইস্রায়েল স্ত্রী পাওয়ার জন্য সেবাকর্ম করেছিল, এবং তার জন্য কন্যাপণ দিতে সে পশুপালনের কাজ করেছিল।

13সদাপ্রভু মিশর থেকে ইস্রায়েলকে মুক্ত করে আনার জন্য এক ভাববাদীকে ব্যবহার করলেন; এক ভাববাদীর দ্বারা তিনি তাদের তত্ত্বাবধান করলেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.