হোশেয় 12

সদাপ্রভু মিশর থেকে ইস্রায়েলকে মুক্ত করে আনার জন্য এক ভাববাদীকে ব্যবহার করলেন; এক ভাববাদীর দ্বারা তিনি তাদের তত্ত্বাবধান করলেন।

Hosea 12:13 (UKJV) And by a prophet the LORD brought Israel out of Egypt, and by a prophet was he preserved.

11গিলিয়দ কি দুর্জন? এর বাসিন্দারা অপদার্থ! তারা কি গিল্‌গলে ষাঁড় বলিদান করে? তাদের বেদিগুলি হবে মাঠের আল বরাবর স্থাপিত পাথর খণ্ডের মতো।

12যাকোব অরাম দেশে পলায়ন করেছিল; ইস্রায়েল স্ত্রী পাওয়ার জন্য সেবাকর্ম করেছিল, এবং তার জন্য কন্যাপণ দিতে সে পশুপালনের কাজ করেছিল।

13সদাপ্রভু মিশর থেকে ইস্রায়েলকে মুক্ত করে আনার জন্য এক ভাববাদীকে ব্যবহার করলেন; এক ভাববাদীর দ্বারা তিনি তাদের তত্ত্বাবধান করলেন।

14কিন্তু ইফ্রয়িম ভীষণভাবে তাঁর ক্রোধের উদ্রেক করেছে; তার প্রভু তার রক্তপাতের অপরাধ তাঁর উপরেই বর্তাবেন ও তার উপেক্ষার কারণে তাকে শাস্তি দেবেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.