8ইফ্রয়িম গর্ব করে, “আমি অত্যন্ত ধনী; আমি বিস্তর ধনসম্পদের অধিকারী হয়েছি। আমার এইসব ধনসম্পদের ঐশ্বর্যের মধ্যে তারা কোনো অধর্ম বা পাপ খুঁজে পাবে না।”
9“আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর, যে তোমাকে মিশর থেকে মুক্ত করে এনেছে; আমি তোমাকে আবার তাঁবুতে বসবাস করাব, যেমন তুমি তোমার নির্ধারিত উৎসবের দিনগুলিতে করতে।
10আমি ভাববাদীদের সঙ্গে কথা বলেছি, তাদের বহু দর্শন দিয়েছি ও তাদের মাধ্যমে বহু রূপক কাহিনি বর্ণনা করেছি।”
11গিলিয়দ কি দুর্জন? এর বাসিন্দারা অপদার্থ! তারা কি গিল্গলে ষাঁড় বলিদান করে? তাদের বেদিগুলি হবে মাঠের আল বরাবর স্থাপিত পাথর খণ্ডের মতো।
12যাকোব অরাম দেশে পলায়ন করেছিল; ইস্রায়েল স্ত্রী পাওয়ার জন্য সেবাকর্ম করেছিল, এবং তার জন্য কন্যাপণ দিতে সে পশুপালনের কাজ করেছিল।