9“ইস্রায়েল, তুমি তো বিধ্বস্ত হয়েছ, কারণ তুমি আমার, তোমার সাহায্যকারীর বিরুদ্ধে গিয়েছ।
10কোথায় তোমার রাজা, যে তোমাকে রক্ষা করতে পারে? তোমার প্রত্যেক নগরে সেই শাসকেরা কোথায়, যাদের সম্পর্কে তুমি বলেছিলে, ‘আমাকে একজন রাজা ও শাসনকর্তাদের দাও’?
11তাই আমার ক্রোধে আমি তোমাকে এক রাজা দিলাম, এবং আমার ভয়ংকর ক্রোধে আমি তাকে অপসারিত করলাম।
12ইফ্রয়িমের অপরাধ সঞ্চিত আছে, তার পাপসকল নথিবদ্ধ করা হয়েছে।
13প্রসববেদনায় কাতর নারীর মতোই সে যাতনা হবে, কিন্তু সে এক নির্বোধ সন্তান; প্রসবের সময় হয়ে এলেও, সে গর্ভদ্বারে উপস্থিত হয় না।