10কোথায় তোমার রাজা, যে তোমাকে রক্ষা করতে পারে? তোমার প্রত্যেক নগরে সেই শাসকেরা কোথায়, যাদের সম্পর্কে তুমি বলেছিলে, ‘আমাকে একজন রাজা ও শাসনকর্তাদের দাও’?
11তাই আমার ক্রোধে আমি তোমাকে এক রাজা দিলাম, এবং আমার ভয়ংকর ক্রোধে আমি তাকে অপসারিত করলাম।
12ইফ্রয়িমের অপরাধ সঞ্চিত আছে, তার পাপসকল নথিবদ্ধ করা হয়েছে।
13প্রসববেদনায় কাতর নারীর মতোই সে যাতনা হবে, কিন্তু সে এক নির্বোধ সন্তান; প্রসবের সময় হয়ে এলেও, সে গর্ভদ্বারে উপস্থিত হয় না।
14“পাতালের পরাক্রম থেকে আমি তাদের উদ্ধার করব; মৃত্যু থেকে আমি তাদের মুক্ত করব। ওহে মৃত্যু, তোমার মহামারি সকল কোথায়? ওহে পাতাল, তোমারই বা বিনাশক শক্তি কোথায়? “সে তার ভাইদের মধ্যে সমৃদ্ধিশালী হয়ে উঠলেও।