16সদাপ্রভু বলেন, “সেদিন, তুমি আমাকে ‘আমার স্বামী’ বলে সম্বোধন করবে; তুমি আর আমাকে ‘আমার প্রভু’ বলে সম্বোধন করবে না।
17আমি তার ওষ্ঠাধর থেকে যাবতীয় বায়াল-দেবতার নাম মুছে দেব; তাদের নাম আর কখনও উচ্চারণ করা হবে না।
18সেদিন আমি তাদের হয়ে মাঠের সমস্ত পশু, আকাশের সমস্ত পাখি এবং মাটিতে বিচরণকারী যাবতীয় সরীসৃপের সঙ্গে একটি চুক্তি করব। আমি দেশ থেকে লোপ করব ধনুক, তরোয়াল ও যুদ্ধ যেন সকলে নিরাপদে শয়ন করতে পারে।
19আমি তোমাকে চিরকালের জন্য আমার আপন করার জন্য বাগ্দান করব; আমি তোমাকে ধার্মিকতায়, ন্যায়বিচারে, প্রেমে ও করুণায় বাগ্দান করব।
20আমি বিশ্বস্ততার সঙ্গে তোমাকে বাগ্দান করব, এর ফলে তুমি সদাপ্রভুকে জানতে পারবে।”