হোশেয় 8

যদিও তারা নিজেদের অন্য জাতিদের কাছে বিক্রি করেছে, কিন্তু আমি এখন তাদের একত্রিত করব। পরাক্রান্ত রাজার অত্যাচারে তারা ক্রমশ ক্ষয়ে যাবে।

Hosea 8:10 (UKJV) Yea, though they have hired among the nations, now will I gather them, and they shall sorrow a little for the burden of the king of princes.

8ইস্রায়েলকে গ্রাস করা হয়েছে; এখন এক অসার বস্তুর মতো জাতিসমূহের মধ্যে তাঁর অবস্থান।

9যেমন কোনো বুনো গর্দভ একা একা বিচরণ করে, সেভাবেই তারা আসিরিয়ায় গিয়েছিল। ইফ্রয়িম প্রেমিকদের কাছে নিজেকে বিক্রি করেছে।

10যদিও তারা নিজেদের অন্য জাতিদের কাছে বিক্রি করেছে, কিন্তু আমি এখন তাদের একত্রিত করব। পরাক্রান্ত রাজার অত্যাচারে তারা ক্রমশ ক্ষয়ে যাবে।

11“যদিও ইফ্রয়িম পাপবলির উদ্দেশে বহু বেদি নির্মাণ করেছে, কিন্তু সেগুলি পরিণত হয়েছে পাপ করার বেদিতে।

12আমি তাদের জন্য আমার বিধানে বহু বিষয় লিখেছিলাম, কিন্তু তারা সেগুলিকে বিজাতীয় বিষয় মনে করল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.