হোশেয় 8

“তারা বায়ুস্বরূপ বীজবপন করে এবং ঘূর্ণিবায়ুস্বরূপ শস্য কাটে। সেগুলির শিষের মাথায় শস্যদানা থাকে না, তাই তাতে কোনো ময়দা তৈরি হবে না। যদি তাতে শস্যদানা উৎপন্ন হত, তাহলে বিদেশিরা তা খেয়ে ফেলত।

Hosea 8:7 (UKJV) For they have sown the wind, and they shall reap the whirlwind: it has no stalk; the bud shall yield no meal: if so be it yield, the strangers shall swallow it up.

5শমরিয়া, তোমাদের বাছুর-প্রতিমাগুলি ছুঁড়ে ফেলে দাও! তাদের প্রতি আমার ক্রোধ প্রজ্বলিত হচ্ছে। আর কত দিন শুচিশুদ্ধ হওয়ার কাজে তারা অক্ষম থাকবে?

6ওই প্রতিমাগুলি ইস্রায়েল থেকেই সৃষ্ট! ওই বাছুর-প্রতিমাটি একজন কারিগর নির্মাণ করেছে; ওটি ঈশ্বর নয়। শমরিয়ার ওই বাছুর-প্রতিমাকে খণ্ড খণ্ড করে ফেলা হবে।

7“তারা বায়ুস্বরূপ বীজবপন করে এবং ঘূর্ণিবায়ুস্বরূপ শস্য কাটে। সেগুলির শিষের মাথায় শস্যদানা থাকে না, তাই তাতে কোনো ময়দা তৈরি হবে না। যদি তাতে শস্যদানা উৎপন্ন হত, তাহলে বিদেশিরা তা খেয়ে ফেলত।

8ইস্রায়েলকে গ্রাস করা হয়েছে; এখন এক অসার বস্তুর মতো জাতিসমূহের মধ্যে তাঁর অবস্থান।

9যেমন কোনো বুনো গর্দভ একা একা বিচরণ করে, সেভাবেই তারা আসিরিয়ায় গিয়েছিল। ইফ্রয়িম প্রেমিকদের কাছে নিজেকে বিক্রি করেছে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.