যিশাইয় 1

সর্বশক্তিমান সদাপ্রভু যদি আমাদের জন্য কয়েকজন অবশিষ্ট মানুষ না রাখতেন, তাহলে আমাদের অবস্থা হত সদোমের মতো, আমরা হতাম ঘমোরার মতো।

Isaiah 1:9 (UKJV) Except the LORD of hosts had left unto us a very small remnant, we should have been as Sodom, and we should have been like unto Gomorrah.

7তোমাদের দেশ পরিত্যক্ত, তোমাদের নগরগুলি অগ্নিদগ্ধ হয়েছে; তোমাদের মাঠগুলি বিদেশিরা তোমাদের চোখের সামনেই লুট করেছে, তারা পর্যুদস্ত করা মাত্র সেগুলি ছারখার হয়ে গেছে।

8দ্রাক্ষাকুঞ্জের কুটিরের মতো, শসা ক্ষেতের পাহারা দেওয়া কুঁড়েঘরের মতো, কোনো অবরুদ্ধ নগরীর মতো, সিয়োন-কন্যা পরিত্যক্ত পড়ে আছে।

9সর্বশক্তিমান সদাপ্রভু যদি আমাদের জন্য কয়েকজন অবশিষ্ট মানুষ না রাখতেন, তাহলে আমাদের অবস্থা হত সদোমের মতো, আমরা হতাম ঘমোরার মতো।

10তোমরা যারা সদোমের শাসক, তোমরা সদাপ্রভুর বাণী শোনো; তোমরা যারা ঘমোরার মানুষ, তোমরা আমাদের ঈশ্বরের বিধান শোনো!

11“কী তোমাদের ভাবিয়েছে যে, তোমাদের অগণ্য সব বলি উৎসর্গ আমার প্রয়োজন?” সদাপ্রভু একথা বলেন। “আমার কাছে প্রয়োজনেরও বেশি হোমের পশু আছে, সব মেষ ও নধর পশুদের চর্বি আছে; ষাঁড়, মেষশাবক ও ছাগলের রক্তে আমার কোনও আনন্দ নেই।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.