5তোমরা আর কেন মার খাবে? কেন তোমরা বিদ্রোহ করেই চলেছ? মাথার সমস্ত অংশ তোমাদের আহত হয়েছে, তোমাদের হৃদয় দুর্বল হয়ে পড়েছে।
6তোমাদের পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত, কোথাও কোনো সুস্থ স্থান নেই, কেবলমাত্র ক্ষত আর প্রহারের চিহ্ন এবং টাটিয়ে ওঠা ঘা, তা পরিষ্কার করা কিংবা ব্যাণ্ডেজ বাঁধাও হয়নি, বা জলপাই তেল দিয়ে তা কোমলও করা হয়নি।
7তোমাদের দেশ পরিত্যক্ত, তোমাদের নগরগুলি অগ্নিদগ্ধ হয়েছে; তোমাদের মাঠগুলি বিদেশিরা তোমাদের চোখের সামনেই লুট করেছে, তারা পর্যুদস্ত করা মাত্র সেগুলি ছারখার হয়ে গেছে।
8দ্রাক্ষাকুঞ্জের কুটিরের মতো, শসা ক্ষেতের পাহারা দেওয়া কুঁড়েঘরের মতো, কোনো অবরুদ্ধ নগরীর মতো, সিয়োন-কন্যা পরিত্যক্ত পড়ে আছে।
9সর্বশক্তিমান সদাপ্রভু যদি আমাদের জন্য কয়েকজন অবশিষ্ট মানুষ না রাখতেন, তাহলে আমাদের অবস্থা হত সদোমের মতো, আমরা হতাম ঘমোরার মতো।