1ধিক্ তাদের, যারা অন্যায় সব বিধান তৈরি করে, যারা অত্যাচার করার জন্য রায় ঘোষণা করে,
2যেন নিজস্ব অধিকার থেকে দরিদ্রদের বঞ্চিত করে এবং আমার জাতির অত্যাচারিত লোকদের থেকে ন্যায়বিচার হরণ করে, যারা বিধবাদের তাদের শিকার বানায় এবং পিতৃহীনদের সর্বস্ব লুট করে।
3হিসেব নেওয়ার দিনে তোমরা কী করবে, যখন দূর থেকে তোমাদের উপরে বিপর্যয় নেমে আসবে? সাহায্যের জন্য কার কাছে তোমরা দৌড়ে যাবে? তোমাদের ধনসম্পদ সব কোথায় রাখবে?