যিশাইয় 10

তারা অয়াতে প্রবেশ করেছে; তারা মিগ্রোণের মধ্য দিয়ে অতিক্রম করেছে; তারা মিক্‌মসে তাদের দ্রব্যসামগ্রী সঞ্চয় করেছে।

Isaiah 10:28 (UKJV) He has come to Aiath, he is passed to Migron; at Michmash he has laid up his carriages:

26সর্বশক্তিমান সদাপ্রভু তাদের এক চাবুক দিয়ে প্রহার করবেন, যেভাবে তিনি ওরেব-শৈলে মিদিয়নকে যন্ত্রণা দিয়েছিলেন; তিনি তাঁর লাঠি জলরাশির উপরে তুলবেন, যেমন তিনি মিশরে করেছিলেন।

27সেদিন, তোমাদের কাঁধে দেওয়া তাদের বোঝা ও তোমাদের ঘাড় থেকে তাদের জোয়াল তুলে নেওয়া হবে; সেই জোয়াল ভেঙে ফেলা হবে, কারণ তোমরা ভীষণ হৃষ্টপুষ্ট হয়েছ।

28তারা অয়াতে প্রবেশ করেছে; তারা মিগ্রোণের মধ্য দিয়ে অতিক্রম করেছে; তারা মিক্‌মসে তাদের দ্রব্যসামগ্রী সঞ্চয় করেছে।

29তারা গিরিপথ অতিক্রম করে ও বলে, “আমরা রাত্রির মধ্যে গেবাতে শিবির স্থাপন করব।” রামা ভয়ে কম্পিত হয়; শৌলের গিবিয়া পলায়ন করে।

30গল্লীমের কন্যারা, তোমরা ক্রন্দন করো! ও লয়িশার লোকেরা, তোমরা শ্রবণ করো! হায়! দুঃখী অনাথোৎ!

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.