3হিসেব নেওয়ার দিনে তোমরা কী করবে, যখন দূর থেকে তোমাদের উপরে বিপর্যয় নেমে আসবে? সাহায্যের জন্য কার কাছে তোমরা দৌড়ে যাবে? তোমাদের ধনসম্পদ সব কোথায় রাখবে?
4বন্দিদের মধ্যে ভয়ে কুঁকড়ে থাকা অথবা নিহতদের পতিত হওয়া ছাড়া আর কিছু থাকবে না। তবুও, এ সকলের জন্য তাঁর ক্রোধ প্রশমিত হয়নি, তাঁর হাত এখনও উপরে উঠে আছে।
5“আসিরিয়াকে ধিক্, সে আমার ক্রোধের লাঠি, যার হাতে আছে আমার রোষের মুগুর!
6আমি তাকে এক ভক্তিহীন জাতির বিরুদ্ধে পাঠাব, আমি তাকে এক জাতির বিরুদ্ধে প্রেরণ করব, যারা আমাকে ক্রুদ্ধ করেছে, যেন সে লুট করে ও লুণ্ঠনের দ্রব্য কেড়ে নেয়, আর পথের কর্দমের মতো তাদের পদদলিত করে।
7কিন্তু এরকম তিনি করতে চান না, এরকম কিছু তাঁর মনে আসেনি; তাঁর অভিপ্রায় হল ধ্বংস করা, অনেক জাতির পরিসমাপ্তি ঘটানো।