যিশাইয় 10

আমার হাতে কল্‌নো কি কর্কমীশের মতো, হমাৎ কি অর্পদের মতো এবং শমরিয়া কি দামাস্কাসের মতো মন্দ বরাত হয়নি?

Isaiah 10:9 (UKJV) Is not Calno as Carchemish? is not Hamath as Arpad? is not Samaria as Damascus?

7কিন্তু এরকম তিনি করতে চান না, এরকম কিছু তাঁর মনে আসেনি; তাঁর অভিপ্রায় হল ধ্বংস করা, অনেক জাতির পরিসমাপ্তি ঘটানো।

8তিনি বলেন, ‘আমার সেনাপতিরা কি সবাই রাজা নয়?

9আমার হাতে কল্‌নো কি কর্কমীশের মতো, হমাৎ কি অর্পদের মতো এবং শমরিয়া কি দামাস্কাসের মতো মন্দ বরাত হয়নি?

10আমার হাত যেমন প্রতিমায় পূর্ণ রাজ্যগুলিকে অবরুদ্ধ করেছে, সেইসব রাজ্য, যাদের মূর্তিগুলি জেরুশালেম ও শমরিয়াকেও ছাড়িয়ে গেছে,

11আমি কি জেরুশালেম ও তার মূর্তিগুলির তেমনই অবস্থা করব না, যেমন আমি করেছি শমরিয়া ও তার প্রতিমাদের?’ ”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.