যিশাইয় 11

তারা পশ্চিম প্রান্তে ফিলিস্তিয়ার ঢালে ছোঁ মারবে; একত্র তারা পূর্বদিকের লোকেদের দ্রব্য লুণ্ঠন করবে। তারা ইদোম ও মোয়াবের উপরে হস্তক্ষেপ করবে, আর অম্মোনীয়েরা তাদের বশ্যতাধীন হবে।

Isaiah 11:14 (UKJV) But they shall fly upon the shoulders of the Philistines toward the west; they shall spoil them of the east together: they shall lay their hand upon Edom and Moab; and the children of Ammon shall obey them.

12তিনি জাতিসমূহের উদ্দেশে একটি পতাকা তুলে ধরবেন এবং ইস্রায়েলের নির্বাসিতদের একত্র করবেন; তিনি পৃথিবীর চার কোণে ছড়িয়ে পড়া যিহূদার লোকদের সমবেত করবেন।

13ইফ্রয়িমের ঈর্ষা বিলীন হবে, আর যিহূদার শত্রুরা উৎখাত হবে; ইফ্রয়িম যিহূদার প্রতি ঈর্ষা করবে না, যিহূদাও ইফ্রয়িমের প্রতি হিংস্র হবে না।

14তারা পশ্চিম প্রান্তে ফিলিস্তিয়ার ঢালে ছোঁ মারবে; একত্র তারা পূর্বদিকের লোকেদের দ্রব্য লুণ্ঠন করবে। তারা ইদোম ও মোয়াবের উপরে হস্তক্ষেপ করবে, আর অম্মোনীয়েরা তাদের বশ্যতাধীন হবে।

15সদাপ্রভু মিশরীয় সমুদ্রের খাড়িকে শুকিয়ে ফেলবেন; উষ্ণ বাতাস প্রবাহিত করে তিনি ইউফ্রেটিস নদীর উপরে হাত চালাবেন। তিনি সাতটি শাখায় তা বিভক্ত করবেন, যেন লোকেরা চটি পায়েই তা পার হতে পারে।

16আসিরিয়া থেকে যারা অবশিষ্ট থাকবে, তাঁর প্রজাদের বাকি লোকদের জন্য একটি রাজপথ তৈরি হবে, যেমন মিশর থেকে বের হয়ে আসার সময়ে ইস্রায়েলীদের জন্য তৈরি হয়েছিল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.