যিশাইয় 15

হিষ্‌বোন ও ইলিয়ালী ক্রন্দন করে, তাদের কণ্ঠস্বর যহস পর্যন্ত শোনা যায়। তাই সশস্ত্র মোয়াবের লোকেরা চিৎকার করে, তাদের হৃদয় মূর্ছিত হয়।

Isaiah 15:4 (UKJV) And Heshbon shall cry, and Elealeh: their voice shall be heard even unto Jahaz: therefore the armed soldiers of Moab shall cry out; his life shall be grievous unto him.

2দীবোনের লোকেরা তার মন্দিরে গিয়েছে, কাঁদবার জন্য উঁচু স্থানগুলিতে গিয়েছে; মোয়াব নেবো ও মেদ্‌বার জন্য বিলাপ করছে। প্রত্যেকের মস্তক মুণ্ডিত হয়েছে ও প্রত্যেকের দাড়ি কামানো হয়েছে।

3পথে পথে তারা শোকের বস্ত্র পরে; সব ছাদের উপরে ও প্রকাশ্য চকগুলিতে তারা সকলে বিলাপ করে, কাঁদতে কাঁদতে তারা দণ্ডবৎ হয়।

4হিষ্‌বোন ও ইলিয়ালী ক্রন্দন করে, তাদের কণ্ঠস্বর যহস পর্যন্ত শোনা যায়। তাই সশস্ত্র মোয়াবের লোকেরা চিৎকার করে, তাদের হৃদয় মূর্ছিত হয়।

5আমার হৃদয় মোয়াবের জন্য কেঁদে ওঠে; তার পলাতকেরা সোয়র পর্যন্ত, এমনকি, ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত পলায়ন করে। তারা লূহীতের আরোহণ পথে উঠে যায়, যাওয়ার সময় তারা কাঁদতে থাকে; হোরোণয়িমে যাওয়ার পথে তারা নিজেদের ধ্বংসের বিষয়ে বিলাপ করে।

6নিম্রীমের জলরাশি শুকিয়ে গেছে সেখানকার সব ঘাস শুকনো হয়েছে; শাকসবজি সব শেষ, সবুজ আর কিছুই অবশিষ্ট নেই।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.