5আমার হৃদয় মোয়াবের জন্য কেঁদে ওঠে; তার পলাতকেরা সোয়র পর্যন্ত, এমনকি, ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত পলায়ন করে। তারা লূহীতের আরোহণ পথে উঠে যায়, যাওয়ার সময় তারা কাঁদতে থাকে; হোরোণয়িমে যাওয়ার পথে তারা নিজেদের ধ্বংসের বিষয়ে বিলাপ করে।
6নিম্রীমের জলরাশি শুকিয়ে গেছে সেখানকার সব ঘাস শুকনো হয়েছে; শাকসবজি সব শেষ, সবুজ আর কিছুই অবশিষ্ট নেই।
7তাই যে ঐশ্বর্য তারা আহরণ ও সঞ্চিত করেছে, তারা তা ঝাউবন-গিরিখাতের ওপারে নিয়ে যায়।
8তাদের হাহাকার-ধ্বনি মোয়াবের সীমানায় প্রতিধ্বনিত হয়; তাদের বিলাপের স্বর সুদূর ইগ্লয়িম পর্যন্ত ও তাদের হা-হুতাশের শব্দ বের্-এলীম পর্যন্ত পৌঁছে গেছে।
9দীমোনের জলরাশি রক্তে পূর্ণ, কিন্তু আমি আরও বিপর্যয় দীমোনের উপরে নিয়ে আসব, মোয়াবের পলাতকদের উপরে এবং যারা দেশে অবশিষ্ট থাকে, তাদের উপরে একটি সিংহ নিয়ে আসব।