যিশাইয় 16

মোয়াব যখন তার উঁচু স্থানে দেখা দেয়, সে কেবলমাত্র নিজেকে ক্লান্ত করে তোলে; সে যখন তার অর্চনার স্থানে প্রার্থনা করতে যায়, তা কোনও কাজে আসে না।

Isaiah 16:12 (UKJV) And it shall come to pass, when it is seen that Moab is weary on the high place, that he shall come to his sanctuary to pray; but he shall not prevail.

10ফলবাগিচাগুলি থেকে আনন্দ ও খুশি সরিয়ে নেওয়া হবে; আঙুরক্ষেতে কেউই গান বা হৈ-হল্লা করবে না। কুণ্ডগুলিতে কেউই দ্রাক্ষারস মাড়াই করবে না, কারণ আনন্দের চিৎকার আমি একেবারেই বন্ধ করেছি।

11বীণার করুণ সুরের মতো আমার হৃদয় মোয়াবের জন্য বিলাপ করে, আমার অন্তর কীর্-হেরসের জন্য করে।

12মোয়াব যখন তার উঁচু স্থানে দেখা দেয়, সে কেবলমাত্র নিজেকে ক্লান্ত করে তোলে; সে যখন তার অর্চনার স্থানে প্রার্থনা করতে যায়, তা কোনও কাজে আসে না।

13সদাপ্রভু এই বাণী ইতিমধ্যে মোয়াবের সম্পর্কে বলেছেন।

14কিন্তু এখন সদাপ্রভু বলেন: “চুক্তি দ্বারা আবদ্ধ দাস যেমন দিন গোণে, তিন বছরের মধ্যে তেমনই মোয়াবের সমারোহ ও তার বহুসংখ্যক লোক তুচ্ছীকৃত হবে এবং তার অবশিষ্ট বেঁচে থাকা লোকেরা সংখ্যায় অল্প ও দুর্বল হবে।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.