9তাই সিব্মার আঙুর গাছগুলির জন্য আমি কাঁদি, যেমন যাসেরও কাঁদে। হিষ্বোন ও ইলিয়ালী, আমি চোখের জলে তোমাদের ভেজাব! তোমাদের পাকা ফল ও তোমাদের শস্যচয়নের জন্য আনন্দের স্বর আমি স্তব্ধ করব।
10ফলবাগিচাগুলি থেকে আনন্দ ও খুশি সরিয়ে নেওয়া হবে; আঙুরক্ষেতে কেউই গান বা হৈ-হল্লা করবে না। কুণ্ডগুলিতে কেউই দ্রাক্ষারস মাড়াই করবে না, কারণ আনন্দের চিৎকার আমি একেবারেই বন্ধ করেছি।
11বীণার করুণ সুরের মতো আমার হৃদয় মোয়াবের জন্য বিলাপ করে, আমার অন্তর কীর্-হেরসের জন্য করে।
12মোয়াব যখন তার উঁচু স্থানে দেখা দেয়, সে কেবলমাত্র নিজেকে ক্লান্ত করে তোলে; সে যখন তার অর্চনার স্থানে প্রার্থনা করতে যায়, তা কোনও কাজে আসে না।
13সদাপ্রভু এই বাণী ইতিমধ্যে মোয়াবের সম্পর্কে বলেছেন।