যিশাইয় 16

তাই সিব্‌মার আঙুর গাছগুলির জন্য আমি কাঁদি, যেমন যাসেরও কাঁদে। হিষ্‌বোন ও ইলিয়ালী, আমি চোখের জলে তোমাদের ভেজাব! তোমাদের পাকা ফল ও তোমাদের শস্যচয়নের জন্য আনন্দের স্বর আমি স্তব্ধ করব।

Isaiah 16:9 (UKJV) Therefore I will mourn for with the weeping of Jazer the vine of Sibmah: I will water you with my tears, O Heshbon, and Elealeh: for the shouting for your summer fruits and for your harvest is fallen.

7সেই কারণে, মোয়াবীয়েরা বিলাপ করে, তারা মোয়াবের জন্য একসঙ্গে বিলাপ করে। তারা কীর্-হেরসের কিশমিশের পিঠের জন্য বিলাপ ও ক্রন্দন করে।

8হিষ্‌বোনের মাঠগুলি শুকিয়ে যায়, সিব্‌মার আঙুর গাছগুলিও শুকিয়ে যায়। জাতিসমূহের শাসকেরা উৎকৃষ্ট আঙুরগাছগুলিকে পদদলিত করেছে, যেগুলি একদিন যাসের পর্যন্ত ও মরুভূমির দিকে ছড়িয়ে যেত। তাদের শাখাগুলি ছড়িয়ে পড়েছিল, আর সুদূর সমুদ্র পর্যন্ত বিস্তৃত হয়েছিল।

9তাই সিব্‌মার আঙুর গাছগুলির জন্য আমি কাঁদি, যেমন যাসেরও কাঁদে। হিষ্‌বোন ও ইলিয়ালী, আমি চোখের জলে তোমাদের ভেজাব! তোমাদের পাকা ফল ও তোমাদের শস্যচয়নের জন্য আনন্দের স্বর আমি স্তব্ধ করব।

10ফলবাগিচাগুলি থেকে আনন্দ ও খুশি সরিয়ে নেওয়া হবে; আঙুরক্ষেতে কেউই গান বা হৈ-হল্লা করবে না। কুণ্ডগুলিতে কেউই দ্রাক্ষারস মাড়াই করবে না, কারণ আনন্দের চিৎকার আমি একেবারেই বন্ধ করেছি।

11বীণার করুণ সুরের মতো আমার হৃদয় মোয়াবের জন্য বিলাপ করে, আমার অন্তর কীর্-হেরসের জন্য করে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.