9যারা পরিষ্কার করা শণ দিয়ে কাজ করে, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে, যারা সূক্ষ্ম মসিনার কাপড় বোনে, তারা নিরাশ হবে।
10তাঁতিরা নিরুৎসাহ হবে, বেতনজীবীরা তাদের প্রাণে দুঃখ পাবে।
11সোয়নের রাজকর্মচারীরা মূর্খ ছাড়া কিছু নয়; ফরৌণের বিজ্ঞ পরামর্শদাতারা অর্থহীন পরামর্শ দেয়। তোমরা কেমন করে ফরৌণকে বলতে পারো, “আমি বিজ্ঞ ব্যক্তিদের মধ্যে অন্যতম, প্রাচীন রাজগণের এক শিষ্য?”
12তোমার বিজ্ঞ ব্যক্তিরা এখন কোথায়? তারা তোমাকে দেখাক ও জ্ঞাত করুক সর্বশক্তিমান সদাপ্রভু মিশরের বিরুদ্ধে কী পরিকল্পনা করেছেন।
13সোয়নের কর্মচারীরা মূর্খ হয়েছে, মেম্ফিসের নেতারা প্রতারিত হয়েছে; তাদের জাতির কোণের পাথরগুলি মিশরকে বিপথে চালিত করেছে।