যিশাইয় 19

“আমি মিশরীয়দের বিরুদ্ধে মিশরীয়দের উত্তেজিত করব, ভাই ভাইয়ের বিরুদ্ধে, প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে, নগর নগরের বিরুদ্ধে, রাজ্য রাজ্যের বিরুদ্ধে সংঘর্ষ করবে।

Isaiah 19:2 (UKJV) And I will set the Egyptians against the Egyptians: and they shall fight every one against his brother, and every one against his neighbour; city against city, and kingdom against kingdom.

1মিশরের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী, দেখো, সদাপ্রভু এক দ্রুতগামী মেঘে আরোহণ করে মিশরে আসছেন। মিশরের প্রতিমাগুলি তাঁর সামনে কম্পিত হবে, আর মিশরীয়দের হৃদয় তাদের অন্তরেই দ্রবীভূত হবে।

2“আমি মিশরীয়দের বিরুদ্ধে মিশরীয়দের উত্তেজিত করব, ভাই ভাইয়ের বিরুদ্ধে, প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে, নগর নগরের বিরুদ্ধে, রাজ্য রাজ্যের বিরুদ্ধে সংঘর্ষ করবে।

3মিশরীয়েরা সাহস হারিয়ে ফেলবে, আর আমি তাদের পরিকল্পনাগুলি নিষ্ফল করে দেব; তারা প্রতিমাদের ও মৃত লোকেদের আত্মার সঙ্গে, প্রেতমাধ্যম ও গুনিনদের সঙ্গে পরামর্শ করবে।

4আমি এক নিষ্ঠুর মনিবের হাতে মিশরীয়দের সমর্পণ করব, এক উগ্র রাজা তাদের উপরে শাসন করবে,” প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.