7তাদের দেশ সোনা ও রুপোয় পূর্ণ তাদের ঐশ্বর্যের যেন কোনও শেষ নেই। তাদের দেশ অশ্বেও পরিপূর্ণ, তাদের রথেরও যেন কোনো শেষ নেই।
8তাদের দেশ প্রতিমায় পূর্ণ; নিজেদের হাতে তৈরি জিনিসের কাছে তারা প্রণিপাত করে, যেগুলি তাদেরই আঙুল নির্মাণ করেছে।
9ইতর মানুষ তাদের কাছে প্রণত হয়, মহৎ যারা, তারাও অধোমুখ হয়, তাই তুমি তাদের ক্ষমা কোরো না।
10তোমরা পাথরের ফাটলে যাও, মাটিতে লুকাও সদাপ্রভুর ভয়ংকরতা থেকে ও তাঁর মহিমার ঔজ্জ্বল্য থেকে!
11উদ্ধত মানুষের দৃষ্টি নত করা হবে, গর্বিত মানুষেরা অবনত হবে; সেদিন কেবলমাত্র সদাপ্রভুই উন্নীত হবেন।