9ইতর মানুষ তাদের কাছে প্রণত হয়, মহৎ যারা, তারাও অধোমুখ হয়, তাই তুমি তাদের ক্ষমা কোরো না।
10তোমরা পাথরের ফাটলে যাও, মাটিতে লুকাও সদাপ্রভুর ভয়ংকরতা থেকে ও তাঁর মহিমার ঔজ্জ্বল্য থেকে!
11উদ্ধত মানুষের দৃষ্টি নত করা হবে, গর্বিত মানুষেরা অবনত হবে; সেদিন কেবলমাত্র সদাপ্রভুই উন্নীত হবেন।
12যত গর্বিত ও উদ্ধত মানুষ, যত লোক নিজেদের উচ্চ করে, তাদের জন্য সর্বশক্তিমান সদাপ্রভু একটি দিন স্থির করে রেখেছেন, (তাদের সবাইকে নত করা হবে),
13সব লেবাননের যত উঁচু ও লম্বা সিডার গাছ এবং বাশনের সমস্ত ওক গাছকে,