8সেই সিংহরূপী প্রহরী চিৎকার করে বলল, “দিনের পর দিন, আমার প্রভু, আমি প্রহরীদুর্গে দাঁড়িয়ে থাকি; রোজ রাত্রে আমি আমার প্রহরাস্থানেই থাকি।
9দেখুন, একজন মানুষ রথে চড়ে আসছে, তার সঙ্গে আছে অশ্বের পাল। আর সে প্রত্যুত্তরে বলছে, ‘ব্যাবিলনের পতন হয়েছে, পতন হয়েছে! তার সব দেবদেবীর মূর্তিগুলি মাটিতে যেখানে সেখানে ছড়িয়ে আছে!’ ”
10ও আমার প্রজারা, তোমাদের খামারে মাড়াই করে চূর্ণ করা হয়েছে, আমি সর্বশক্তিমান সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বরের কাছ থেকে যা শুনেছি, তাই তোমাদের বলি।
11দূমার বিরুদ্ধে এক ভবিষ্যদ্বাণী, কেউ আমাকে সেয়ীর থেকে ডেকে বলছে, “প্রহরী, রাতের আর কত বাকি আছে? প্রহরী, রাতের আর কত বাকি আছে?”
12প্রহরী উত্তর দিল, “সকাল হয়ে আসছে, কিন্তু রাতও আসছে। তুমি যদি জিজ্ঞাসা করতে চাও, তো জিজ্ঞাসা করো এবং আবার ফিরে এসো।”