6সদাপ্রভু আমাকে এই কথা বলেন: “তুমি যাও ও গিয়ে একজন প্রহরী নিযুক্ত করো, সে যা দেখে, তার সংবাদ দিতে বলো।
7যখন সে অনেক রথ দেখে যেগুলির সঙ্গে পাল পাল অশ্ব থাকে, গর্দভ বা উটের পিঠে আরোহীদের যখন সে দেখে, সে যেন সজাগ থাকে, সম্পূর্ণরূপে সজাগ থাকে।”
8সেই সিংহরূপী প্রহরী চিৎকার করে বলল, “দিনের পর দিন, আমার প্রভু, আমি প্রহরীদুর্গে দাঁড়িয়ে থাকি; রোজ রাত্রে আমি আমার প্রহরাস্থানেই থাকি।
9দেখুন, একজন মানুষ রথে চড়ে আসছে, তার সঙ্গে আছে অশ্বের পাল। আর সে প্রত্যুত্তরে বলছে, ‘ব্যাবিলনের পতন হয়েছে, পতন হয়েছে! তার সব দেবদেবীর মূর্তিগুলি মাটিতে যেখানে সেখানে ছড়িয়ে আছে!’ ”
10ও আমার প্রজারা, তোমাদের খামারে মাড়াই করে চূর্ণ করা হয়েছে, আমি সর্বশক্তিমান সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বরের কাছ থেকে যা শুনেছি, তাই তোমাদের বলি।