4আমার হৃদয় ধুকধুক করে, ভয়ে আমি কাঁপতে থাকি; যে গোধূলিবেলার আমি অপেক্ষা করি, তা আমার কাছে হয়েছে বিভীষিকার মতো।
5তারা টেবিলে খাবার সাজায়, তারা বসার জন্য মাদুর বিছিয়ে দেয়, তারা প্রত্যেকেই ভোজনপান করতে থাকে! ওহে সেনাপতিরা, তোমরা ওঠো, ঢালগুলিতে তেল মাখাও!
6সদাপ্রভু আমাকে এই কথা বলেন: “তুমি যাও ও গিয়ে একজন প্রহরী নিযুক্ত করো, সে যা দেখে, তার সংবাদ দিতে বলো।
7যখন সে অনেক রথ দেখে যেগুলির সঙ্গে পাল পাল অশ্ব থাকে, গর্দভ বা উটের পিঠে আরোহীদের যখন সে দেখে, সে যেন সজাগ থাকে, সম্পূর্ণরূপে সজাগ থাকে।”
8সেই সিংহরূপী প্রহরী চিৎকার করে বলল, “দিনের পর দিন, আমার প্রভু, আমি প্রহরীদুর্গে দাঁড়িয়ে থাকি; রোজ রাত্রে আমি আমার প্রহরাস্থানেই থাকি।