16তুমি এখানে কী করছ আর কে-ই বা তোমাকে অনুমতি দিয়েছে তোমার কবর এখানে কেটে রাখার, পাহাড়ের উপরে তোমার কবর খোদাই করার, শৈলের মধ্যে তোমার বিশ্রামস্থান বাটালি দিয়ে নির্মাণ করার?
17“তুমি সাবধান হও, ওহে শক্তিশালী মানুষ, সদাপ্রভু তোমাকে শক্ত হাতে ধরে নিক্ষেপ করতে চলেছেন।
18তিনি তোমাকে শক্ত করে গুটিয়ে বলের মতো করবেন এবং বৃহৎ এক দেশে তোমাকে ছুঁড়ে দেবেন। সেখানে তোমার মৃত্যু হবে আর তোমার অহংকারের রথগুলি সেখানেই থাকবে, যেগুলি তোমার মনিবের গৃহের কলঙ্কস্বরূপ হবে!
19আমি তোমার কার্যালয় থেকে তোমাকে বরখাস্ত করব, তোমার পদ থেকে তুমি বহিষ্কৃত হবে।
20“সেদিন, আমি আমার দাস, হিল্কিয়ের পুত্র ইলিয়াকীমকে আহ্বান করব।