21আমি তাকে তোমার পোশাক পরিয়ে দেব এবং তোমার কোমরবন্ধনী তার কোমরে জড়াব ও তোমার শাসনপদ তার হাতে দেব। যারা জেরুশালেমে থাকে ও যিহূদা কুলে বসবাস করে, আমি তাকে তাদের পিতৃস্বরূপ করব।
22আমি দাউদ কুলের চাবি তার স্কন্ধে ন্যস্ত করব; সে যা খুলবে, কেউ তা বন্ধ করতে পারবে না এবং সে যা বন্ধ করবে, কেউ তা খুলতে পারবে না।
23আমি এক সুদৃঢ় স্থানে তাকে গোঁজের মতো স্থাপন করব; সে তার পিতৃকুলে এক সম্মানের আসনস্বরূপ হবে।
24তার বংশের সব গরিমা তারই উপরে ঝুলবে: তার সন্তানসন্ততি ও বংশধরেরা, যেমন কোনো গোঁজের উপরে ছোটো-বড়ো নির্বিশেষে সব পাত্র ঝুলতে থাকে।”
25সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করেন, “সেদিন, সেই দৃঢ় স্থানে স্থাপিত গোঁজ আলগা হয়ে যাবে; তা উপড়ে নিচে পড়ে যাবে এবং তার মধ্যে ঝুলে থাকা সমস্ত ভার কেটে ফেলা হবে।” কারণ সদাপ্রভু স্বয়ং এই কথা বলেছেন।