19আমি তোমার কার্যালয় থেকে তোমাকে বরখাস্ত করব, তোমার পদ থেকে তুমি বহিষ্কৃত হবে।
20“সেদিন, আমি আমার দাস, হিল্কিয়ের পুত্র ইলিয়াকীমকে আহ্বান করব।
21আমি তাকে তোমার পোশাক পরিয়ে দেব এবং তোমার কোমরবন্ধনী তার কোমরে জড়াব ও তোমার শাসনপদ তার হাতে দেব। যারা জেরুশালেমে থাকে ও যিহূদা কুলে বসবাস করে, আমি তাকে তাদের পিতৃস্বরূপ করব।
22আমি দাউদ কুলের চাবি তার স্কন্ধে ন্যস্ত করব; সে যা খুলবে, কেউ তা বন্ধ করতে পারবে না এবং সে যা বন্ধ করবে, কেউ তা খুলতে পারবে না।
23আমি এক সুদৃঢ় স্থানে তাকে গোঁজের মতো স্থাপন করব; সে তার পিতৃকুলে এক সম্মানের আসনস্বরূপ হবে।