যিশাইয় 22

প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভুর একটি দিন আছে, দর্শন-উপত্যকায় বিশৃঙ্খলার, পদদলিত করার ও বিভীষিকার, প্রাচীর ভেঙে ফেলার একটি দিন ও পর্বতগুলির কাছে কাঁদার।

Isaiah 22:5 (UKJV) For it is a day of trouble, and of treading down, and of perplexity by the Lord GOD of hosts in the valley of vision, breaking down the walls, and of crying to the mountains.

3তোমাদের সব নেতা একসঙ্গে পলায়ন করেছে; ধনুক ব্যবহার না করেই তাদের ধরা হয়েছে। তোমাদের মধ্যে যারা ধৃত হয়েছে, তারা একসঙ্গে বন্দি হয়েছে, যদিও শত্রু দূরে থাকতেই তারা পালিয়ে গিয়েছিল।

4তাই আমি বললাম, “আমার কাছ থেকে ফিরে যাও, আমাকে তীব্র রোদন করতে দাও। আমার জাতির বিনাশের জন্য আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা কোরো না।”

5প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভুর একটি দিন আছে, দর্শন-উপত্যকায় বিশৃঙ্খলার, পদদলিত করার ও বিভীষিকার, প্রাচীর ভেঙে ফেলার একটি দিন ও পর্বতগুলির কাছে কাঁদার।

6এলম তার রথারোহীদের ও অশ্বের সঙ্গে তার তির রাখার তূণ তুলে নিয়েছে; কীরের লোকেরা ঢালগুলি অনাবৃত করেছে।

7তোমাদের বাছাই করা উপত্যকাগুলি রথে পরিপূর্ণ, সমস্ত নগরদ্বারে অশ্বারোহীদের নিযুক্ত করা হয়েছে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.