4তাই আমি বললাম, “আমার কাছ থেকে ফিরে যাও, আমাকে তীব্র রোদন করতে দাও। আমার জাতির বিনাশের জন্য আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা কোরো না।”
5প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভুর একটি দিন আছে, দর্শন-উপত্যকায় বিশৃঙ্খলার, পদদলিত করার ও বিভীষিকার, প্রাচীর ভেঙে ফেলার একটি দিন ও পর্বতগুলির কাছে কাঁদার।
6এলম তার রথারোহীদের ও অশ্বের সঙ্গে তার তির রাখার তূণ তুলে নিয়েছে; কীরের লোকেরা ঢালগুলি অনাবৃত করেছে।
7তোমাদের বাছাই করা উপত্যকাগুলি রথে পরিপূর্ণ, সমস্ত নগরদ্বারে অশ্বারোহীদের নিযুক্ত করা হয়েছে।
8যিহূদার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে আর তুমি সেদিন অরণ্যের প্রাসাদে রাখা অস্ত্রশস্ত্রগুলির দিকে তাকিয়েছিলে;