9সর্বশক্তিমান সদাপ্রভু এই পরিকল্পনা করেছেন, তার সমস্ত প্রতাপের গর্ব খর্ব করার জন্য এবং পৃথিবীতে বিখ্যাত লোকদের অবনমিত করার জন্য।
10ওহে তর্শীশের কন্যা, নীলনদের তীরে ভূমি কর্ষণ করো, কারণ তোমার বন্দরটি আর নেই।
11সদাপ্রভু সমুদ্রের উপরে তাঁর হাত প্রসারিত করেছেন এবং তার রাজ্যগুলিকে প্রকম্পিত করেছেন। তিনি ফিনিসিয়া সম্পর্কে এক আদেশ দিয়েছেন, যে তার দুর্গগুলি ধ্বংস হবে।
12তিনি বলেছেন, “ওহে মানভ্রষ্ট কুমারী সীদোন-কন্যা, তুমি আর উল্লসিত হোয়ো না! “তুমি ওঠো, সাইপ্রাসে পার হয়ে যাও; এমনকি, সেখানেও তুমি কোনো বিশ্রাম পাবে না।”
13ব্যাবিলনীয়দের দেশের দিকে তাকাও, এই লোকেরা আর হিসেবের মধ্যে আসে না! আসিরীয়রা এই দেশকে মরুপ্রাণীদের বাসভূমি করেছে; তারা তাদের অবরোধ-মিনার গড়ে তুলেছিল, তারা এর দুর্গগুলিকে অনাবৃত করেছে এবং ব্যাবিলনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।