যিশাইয় 23

সর্বশক্তিমান সদাপ্রভু এই পরিকল্পনা করেছেন, তার সমস্ত প্রতাপের গর্ব খর্ব করার জন্য এবং পৃথিবীতে বিখ্যাত লোকদের অবনমিত করার জন্য।

Isaiah 23:9 (UKJV) The LORD of hosts has purposed it, to stain the pride of all glory, and to bring into contempt all the honourable of the earth.

7এই কি তোমাদের কোলাহলপূর্ণ নগরী, পুরোনো, সেই প্রাচীন পুরী, যার পাগুলি তাকে দূরবর্তী দেশগুলিতে বসতি করার জন্য নিয়ে গেছে?

8যে অন্যদের মাথায় মুকুট পরাত, সেই সোরের বিরুদ্ধে কে এমন পরিকল্পনা করেছে? যার বণিকেরা সবাই সম্ভ্রান্ত জন, যার ব্যবসায়ীরা পৃথিবীতে বিখ্যাত ছিল?

9সর্বশক্তিমান সদাপ্রভু এই পরিকল্পনা করেছেন, তার সমস্ত প্রতাপের গর্ব খর্ব করার জন্য এবং পৃথিবীতে বিখ্যাত লোকদের অবনমিত করার জন্য।

10ওহে তর্শীশের কন্যা, নীলনদের তীরে ভূমি কর্ষণ করো, কারণ তোমার বন্দরটি আর নেই।

11সদাপ্রভু সমুদ্রের উপরে তাঁর হাত প্রসারিত করেছেন এবং তার রাজ্যগুলিকে প্রকম্পিত করেছেন। তিনি ফিনিসিয়া সম্পর্কে এক আদেশ দিয়েছেন, যে তার দুর্গগুলি ধ্বংস হবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.