যিশাইয় 23

ওহে দ্বীপনিবাসীরা, তোমরা এবং সীদোনের বণিকেরা, সমুদ্র পারাপারকারীরা যাদের সমৃদ্ধ করেছে, তোমরা নীরব হও।

Isaiah 23:2 (UKJV) Be still, all of you inhabitants of the isle; you whom the merchants of Zidon, that pass over the sea, have replenished.

1সোরের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী, তর্শীশের জাহাজগুলি, তোমরা বিলাপ করো! কারণ সোর ধ্বংস হয়েছে, সেখানে আর ঘরবাড়ি নেই, বন্দরও নেই। সাইপ্রাসের দেশ থেকে তাদের কাছে এই সংবাদ এসে পৌঁছেছে।

2ওহে দ্বীপনিবাসীরা, তোমরা এবং সীদোনের বণিকেরা, সমুদ্র পারাপারকারীরা যাদের সমৃদ্ধ করেছে, তোমরা নীরব হও।

3কারণ মহাজলরাশির উপরে এসেছে শীহোর নদীর শস্য; নীলনদের ফসল ছিল সোরের রাজস্ব, সে হয়েছিল জাতিসমূহের বাজারসদৃশ।

4ওহে সীদোন, তোমরা লজ্জিত হও, আর সমুদ্রের দুর্গ, তোমরাও হও, কারণ সমুদ্র কথা বলেছে: “আমি কখনও প্রসবযন্ত্রণা ভোগ করিনি, কাউকে জন্মও দিইনি; আমি পুত্রদের প্রতিপালন করিনি, কন্যাদেরও মানুষ করিনি।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.