2ওহে দ্বীপনিবাসীরা, তোমরা এবং সীদোনের বণিকেরা, সমুদ্র পারাপারকারীরা যাদের সমৃদ্ধ করেছে, তোমরা নীরব হও।
3কারণ মহাজলরাশির উপরে এসেছে শীহোর নদীর শস্য; নীলনদের ফসল ছিল সোরের রাজস্ব, সে হয়েছিল জাতিসমূহের বাজারসদৃশ।
4ওহে সীদোন, তোমরা লজ্জিত হও, আর সমুদ্রের দুর্গ, তোমরাও হও, কারণ সমুদ্র কথা বলেছে: “আমি কখনও প্রসবযন্ত্রণা ভোগ করিনি, কাউকে জন্মও দিইনি; আমি পুত্রদের প্রতিপালন করিনি, কন্যাদেরও মানুষ করিনি।”
5যখন মিশরের কাছে সংবাদ আসে, সোরের কাছ থেকে প্রাপ্ত সংবাদে তাদের মনস্তাপ হবে।
6তোমরা তর্শীশে পার হয়ে যাও; দ্বীপনিবাসী তোমরা বিলাপ করো।