যিশাইয় 24

ধ্বংসিত নগরটি জনশূন্য পড়ে আছে; প্রত্যেকটি গৃহের দুয়ারের প্রবেশপথে দরজা লাগানো আছে।

Isaiah 24:10 (UKJV) The city of confusion is broken down: every house is shut up, that no man may come in.

8খঞ্জনির উচ্চশব্দ শান্ত হয়ে গেছে, ফূর্তিবাজদের হৈ হট্টগোল স্তব্ধ হয়েছে, আনন্দমুখর বীণার রব শোনা যায় না।

9আর তারা গান গেয়ে সুরা পান করে না, পানকারীদের মুখে সুরা তেঁতো লাগে।

10ধ্বংসিত নগরটি জনশূন্য পড়ে আছে; প্রত্যেকটি গৃহের দুয়ারের প্রবেশপথে দরজা লাগানো আছে।

11পথে পথে তারা সুরার জন্য চিৎকার করে; সমস্ত আনন্দ বিষাদে পরিণত হয়, পৃথিবী থেকে সমস্ত হৈ-হল্লা দূর হয়ে গেছে।

12নগর ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে, এর তোরণদ্বারগুলি টুকরো টুকরো হয়ে পড়ে আছে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.