20পৃথিবী যেন কোনো মাতালের মতো টলোমলো করছে, প্রবল বাতাসে যেমন কুঁড়ে ঘর, এ তেমনই দোদুল্যমান হচ্ছে; এর বিদ্রোহের মাত্রা এতই গুরুভার যে, এর পতন হবে আর কখনও উঠে দাঁড়াতে পারবে না।
21সেদিন সদাপ্রভু, ঊর্ধ্বস্থ আকাশমণ্ডলের সমস্ত পরাক্রমকে ও নিচে পৃথিবীর সমস্ত রাজাকে দণ্ড দেবেন।
22অন্ধকূপে যেমন বন্দিদের আবদ্ধ রাখা হয়, তাদেরও তেমনই একত্র করে রাখা হবে; তাদের কারাগারে রুদ্ধ করে রাখা হবে, আর অনেক দিন পরে তাদের মুক্ত করা হবে।
23তখন চাঁদ মলিন হবে, সূর্য লজ্জিত হবে; কারণ সর্বশক্তিমান সদাপ্রভু রাজত্ব করবেন সিয়োন পর্বতে ও জেরুশালেমে এবং তার প্রাচীনদের সাক্ষাতে—মহান মহিমার সঙ্গে।