19যেই তা আসবে, তা তোমাদের বহন করে নিয়ে যাবে; সকালের পর সকাল, দিনে বা রাত্রে, তা ক্রমাগত আছড়ে পড়বে।” এই বার্তা বুঝতে পারলে তা প্রচণ্ড বিভীষিকা নিয়ে আসবে।
20পা ছড়ানোর জন্য বিছানা ভীষণ খাটো, তোমাদের গায়ে জড়ানোর জন্য কম্বলও ছোটো।
21সদাপ্রভু উঠে দাঁড়াবেন, যেমন পরাসীম পর্বতে করেছিলেন, গিবিয়োনের উপত্যকায় যেমন করেছিলেন, তেমনই তিনি নিজেকে তুলে ধরবেন, যেন তিনি তাঁর কাজ করতে পারেন, তাঁর অদ্ভুত কাজ, তাঁর করণীয় কাজ সম্পন্ন করেন, তাঁর রহস্যময় সেই করণীয় কাজ।
22এখন তোমাদের ঠাট্টা-বিদ্রুপ করা বন্ধ করো, নইলে তোমাদের শৃঙ্খল আরও ভারী হবে; প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু আমাকে বলেছেন, সমস্ত দেশের বিরুদ্ধে ধ্বংসের পরোয়ানা জারি হয়ে গেছে।
23তোমরা শোনো ও আমার কথায় কান দাও; মনোযোগ দাও ও আমি যা বলি তা শোনো।