যিশাইয় 28

তার ঈশ্বর তাকে নির্দেশ দেন ও তাকে যথার্থ নিয়মের শিক্ষা দেন।

Isaiah 28:26 (UKJV) For his God does instruct him to discretion, and does teach him.

24কৃষক যখন বীজ বপনের জন্য জমি চাষ করে, সে কি তা চাষ করেই যায়? সে কি ক্রমাগত পাথর ভাঙ্গে ও মাটিতে মই দেয়?

25সে যখন ভূমির উপরিভাগ সমান করে, সে কি মৌরি ও জিরের বীজ বোনে না? সে কি যথাস্থানে গম ও যব ও খেতের সীমানায় ভুট্টা যথা উপায়ে বপন করে না?

26তার ঈশ্বর তাকে নির্দেশ দেন ও তাকে যথার্থ নিয়মের শিক্ষা দেন।

27মৌরি হাতগাড়ির দ্বারা মাড়াই করা হয় না, জিরের উপরে গোরুগাড়ির চাকাও চালানো হয় না; মৌরি লাঠি দিয়ে পেটানো হয়, জিরে একটি ছড়ির দ্বারা।

28রুটি তৈরি করার জন্য গম অবশ্যই চূর্ণ করতে হয়, তাই কেউই গম অনবরত মাড়াই করে না। যদিও মাড়াই করা গাড়ির চাকা তার উপরে চালানো হয়, ঘোড়ার খুরে তা কিন্তু চূর্ণ হয় না।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.