23তোমরা শোনো ও আমার কথায় কান দাও; মনোযোগ দাও ও আমি যা বলি তা শোনো।
24কৃষক যখন বীজ বপনের জন্য জমি চাষ করে, সে কি তা চাষ করেই যায়? সে কি ক্রমাগত পাথর ভাঙ্গে ও মাটিতে মই দেয়?
25সে যখন ভূমির উপরিভাগ সমান করে, সে কি মৌরি ও জিরের বীজ বোনে না? সে কি যথাস্থানে গম ও যব ও খেতের সীমানায় ভুট্টা যথা উপায়ে বপন করে না?
26তার ঈশ্বর তাকে নির্দেশ দেন ও তাকে যথার্থ নিয়মের শিক্ষা দেন।
27মৌরি হাতগাড়ির দ্বারা মাড়াই করা হয় না, জিরের উপরে গোরুগাড়ির চাকাও চালানো হয় না; মৌরি লাঠি দিয়ে পেটানো হয়, জিরে একটি ছড়ির দ্বারা।