যিশাইয় 28

সেইদিন, বাহিনীগণের সদাপ্রভু এক গৌরবের মুকুটস্বরূপ হবেন, তাঁর প্রজাদের অবশিষ্টাংশের জন্য তিনি হবেন এক সুন্দর শিরোভূষণ।

Isaiah 28:5 (UKJV) In that day shall the LORD of hosts be for a crown of glory, and for a diadem of beauty, unto the residue of his people,

3সেই মুকুট, যা ইফ্রয়িমের মত্ত ব্যক্তিদের গর্ব, পায়ের নিচে দলিত হবে।

4সেই ম্লানপ্রায় ফুল, তার মহিমার সৌন্দর্য, যা এক উর্বর উপত্যকার মাথায় অবস্থিত, যা চয়ন করার আগে পাকা ডুমুরের মতো হবে— তাকে দেখামাত্র যেমন কেউ তা পেড়ে হাতে নেয়, আর তা খেয়ে ফেলে, তেমনই।

5সেইদিন, বাহিনীগণের সদাপ্রভু এক গৌরবের মুকুটস্বরূপ হবেন, তাঁর প্রজাদের অবশিষ্টাংশের জন্য তিনি হবেন এক সুন্দর শিরোভূষণ।

6যিনি বিচারকের আসনে বসেন, তিনি তাঁকে ন্যায়বিচারের প্রেরণা দেবেন, যারা নগর-দুয়ারে আক্রমণ রোধ করে, তিনি হবেন তাদের কাছে শক্তির উৎস।

7এরাও সুরার কারণে টলোমলো হয় এবং সুরা পানের কারণে এলোমেলো চলে: যাজকেরা ও ভাববাদীরা সুরা পান করে টলোমলো হয় সুরা পান করে তারা চুর হয়ে থাকে; তারা সুরা পানের জন্য এলোমেলো চলে, দর্শন দেখামাত্র তারা টলটলায়মান হয়, সিদ্ধান্ত গ্রহণের সময় তারা হোঁচট খায়।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.